1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানী বিমানবন্দরে ১১ পিস স্বর্ণের বার জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের (বিজি-২৪৮) বিমানের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১পিস স্বার্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধার স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর