1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

গতকাল মঙ্গলবার এনসিটিবির এক নোটিশে বলা হয়, বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলমান আছে। কার্যক্রম নির্বিঘ্ন রাখা ও বেগবান করা সংশ্লিষ্ট সবার জাতীয় ও নৈতিক দায়িত্ব। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যপুস্তক প্রাপ্তিতে সহায়তার জন্য পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ কার্যক্রম শেষের আগ পর্যন্ত সব প্রকার সহায়ক বই মুদ্রণ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের বলা হলো।

এদিকে পাঠ্যবই ছাপার আগে পাণ্ডুলিপি কীভাবে নোট গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো, তা খুঁজে বের করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে এনসিটিবি। কমিটিতে এনসিটিবির সদস্য প্রফেসর রবিউল কবীর চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ ছাড়া, এনসিটিবির সফটকপি-সিডি তৈরি এবং সরবরাহ কাজের সঙ্গে সংশ্লিষ্ট উইং শাখার কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর