1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ভারতে কাঠ আনতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সীমান্তের ওপারে ভারত থেকে কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে ভারতীয় পুলিশ আশরাফ উদ্দিন (৬৫) নামের ওই বাংলাদেশি নাগরিকের মরেদেহ হস্তান্তর করে। নিহত আশরাফ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জ জেলার কালাইরাগ রাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে ভারতে গিয়ে কাঠ সংগ্রহ করে নিয়ে আসেন। মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ভারতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ সীমান্ত পিলারের অনতিদূরে ভারতের অভ্যন্তরে আশরাফের মরেদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে বিকেলে মরেদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে পাওয়া তথ্যমতে, ওই বৃদ্ধ কাঠ সংগ্রহ করতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে মারা গেছেন। তার শরীরে গুলি কিংবা কোন ধরণের আঘাতের চিহ্ন ছিল না। ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরেদেহ হস্তান্তর করেছে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর