1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

যেসব খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই। অনেকেই আছেন সব ধরনের একসঙ্গে খান। এতে হজমজনিত নানা সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, হজম করতে গেলে কোনটা খাবেন, আর কোনটা খাবেন না তা জানা উচিত। যেমন –

দুধ ও কলা একসঙ্গে খাওয়া ঠিক নয়। কারণ দুটি খাবারেই খুব হাই প্রোটিন থাকে যা পেট ভারী করে দেয়। শরীর খুব অল্প সময়েই ক্লান্ত হয়ে যায়।

প্রতিদিন একটি আপেল ডাক্তারের প্রয়োজন কমিয়ে দেয়। একথা যেমন ঠিক, তেমনই এটাও মন রাখবেন আপেলের সঙ্গে কখনও অ্যালার্জির ওষুধ খাবেন না। এতে ওষুধের গুণ প্রায় ৭০ শতাংশ কমে যায়।

অনেকে গরম পিজ্জার সঙ্গে কোমল পানীয় খান। এতেই বাড়ে বিপত্তি। প্রোটিনের সঙ্গে স্টার্চ মিলে মিশে হজমের শক্তি কমিয়ে দেয়। এতে অল্প সময়েই পেট ভারী হয়ে যায়।

পাস্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত টমেটো। পাস্তার মতো কার্বোহাইড্রেট যুক্ত খাবারের সঙ্গে টমেটোর অ্যাসিড মিশে গ্যাসের সৃষ্টি করে।

যারা ডায়েট মেনে চলেন তাদের কাছে অত্যন্ত পছন্দের খাবার দই ও ফল। কিন্তু এই দুই স্বাস্থ্যকর খাবারই একসঙ্গে খাওয়া উচিত নয়। প্রোটিনের সংস্পর্শে অ্যাসিড আসলে টক্সিন সৃষ্টি হয়। তখন কোল্ড অ্যালার্জি দেখা দিতে পারে।

মাংসের ঝোলে আলু ডুবিয়ে খাওয়ার অনেকেরই অভ্যাস আছে। এতে অ্যাসিড কিংবা গ্যাস হতে পারে। আবার পরবর্তীকালে ফাইবারের অভাবও হতে পারে। তাই যা খাবেন বুঝে শুনে খান যাতে সুস্থ থাকতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর