1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে সিসিমপুর

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। এবার বাংলা ভাষার জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করেছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করেছে শিশুদের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি/ বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়।

নির্মিত ৪০টি ছড়ার অধিকাংশই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির পাঠ্যবই থেকে। ফলে শিশুরা তাদের পাঠ্যবইয়ের ছড়াগুলো আরও বেশি আগ্রহ এবং আনন্দের সাথে শিখবে। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরের জনপ্রিয় ও মজার ছড়াও আছে, যা শিশুদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সহায়ক হবে।

এ সম্পর্কে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ (এসডব্লিউবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও ইউএসএআইডি’স সিসিমপুর প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ শাহ আলম বলেন, আমরা জানি, ছড়া এমন একটি মাধ্যম, যা শিশুদের ভাষা শেখায় দারুণ সহায়ক।

নতুন নতুন শব্দের অভিযোজন, শব্দের উচ্চারণ, ছন্দ, দ্যোতনা, বাক্যগঠন, সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে ছড়া অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এই বিষয়টিকে মাথায় রেখে প্রথম ধাপে ৪০টি ছড়ার ভিডিও কনটেন্ট তৈরি করেছি আমরা। যা আমাদের শিশুদের শিখন প্রক্রিয়াকে আরও বেশি আনন্দময় ও অর্থবহ করবে। আমরা আশাকরি বরাবরের মতো বাংলাদেশ শিশু একাডেমি আমাদের এই উদ্যোগেও পাশে থাকবে।

সিসিমপুর সূত্রে জানা গেছে, নির্মিত ছড়াগুলো ইতোমধ্যেই সিসিমপুরের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রচার শুরু হয়েছে। এছাড়া সিসিমপুর এপস, বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং নানা ধরনের কমিউনিটি কার্যক্রমের মাধ্যমেও শিশু এবং অভিভাবকদের কাছে ছড়াগুলো পৌঁছানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর