1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর সারী-৩ এলাকায় টাস্কফোর্সের অভিযানে ১৫ ট্রাক বালু জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

জৈন্তাপুর উপজেলায় সারী-৩লালাখাল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স।

শনিবার (৭ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় লালাখাল এলাকায় অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অন্তর্ভুক্ত লালাখাল বিওপির সদস্যরা অভিযানে অংশ গ্রহন করেন।

অভিযান চলাকালীন সময়ে লালাখাল নৌঘাঁট এলাকায় সিঁড়ির পাশ্ববর্তী এলাকায় দুইটি ট্রাকে বালু লোডিং এর সময় বালু জব্দ করা হয়। পরে লালাখাল বটতলাঘাট সংলগ্ন এলাকায় নতুন করে বালু সাইট তৈরী করে মজুদ করে রাখা ১৫ গাড়ী বালু জব্দ করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, নতুন করে বালু সাইট তৈরী ও নিষেধাজ্ঞা অমান্য করে সারী-৩এলাকায় বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত বালু স্হানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে উপজেলা পরিষদ এলাকায় নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর