1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (৪০) মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস স্থানীয়দের বরাত দিয়ে বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে মরদেহটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। মরদেহের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর