1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়।

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাজওয়ান আহমদ ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মো. বদরুল হক।

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপকি আবুল কালাম মনসুর, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক মো. বদরুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জিয়া, প্রচার সম্পাদক আতাহার আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কামরান হোসেন, ক্রীড়া সম্পাদক জুনেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, কার্যকরী সদস্য লোকমান হোসেন, শুভাশীষ দাস মিশু, কাওছার হোসেন, মো. নাজমুল ইসলাম, নাসির আহমদ, আলী হায়দার, নুরুল আমিন, মো. তপু, সালাউদ্দিন আহমদ মামুন, মোজাক্কির হোসেন, নাজিম উদ্দিন, মাসুদ আহমদ, এম রহমান, মো. আব্দুল মোতালেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশহাদুল হক আল হেলাল।

সভায় বক্তারা বলেন, ব্যবসা বানিজ্যকে গতিশীল করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে দেশের ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। বক্তারা আরো বলেন, সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সারাদিন দোকানপাট বন্ধ রেখে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর