1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোর রাতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহণে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ ৭৩ হাজার টাকা।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর