1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সৌদি আরবের বাজারে এলো খেজুরের তৈরি পানীয়

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

প্রথমবারের মতো বাজারে এলো খেজুরের তৈরি কোমল পানীয়।‘মিলাফ কোলা’ নামে অভিনব এ পানীয়টি মিলছে সৌদি আরবের বাজারে। অচিরেই এটি বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে বলে আশা করছে উৎপাদক সংস্থাটি।

গত নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি ও থুরাথ আল-মদিনা কোম্পানির সিইও বান্দার আল-কাহতানি।

উৎপাদক প্রতিষ্ঠানটি জানায়, তাদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই ‘মিলাফ কোলা’। আন্তর্জাতিক খাদ্যনিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে সুস্বাদু কোমল পানীয়টি। স্বাদ ও পুষ্টির দিকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মনোযোগ। স্থানীয় বাজারের পাশাপাশি বিশ্ববাজারেও নতুন এ কোমল পানীয়টি বেশ সাড়া ফেলবে বলে আশা তাদের।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে তাদের এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণ সম্পন্ন।

উল্লেখ্য, সৌদি আরবের পরিবেশবান্ধব এবং স্থানীয় পণ্য প্রচারের ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে মিলাফ কোলার মতো খেজুরের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উদ্ভাবনে কাজ করে থুরাথ আল-মদিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর