1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কিভাবে খুশকি তাড়াতে জেনে নিন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

শীত এলেই কারো কারো মাথায় খুশকির সমস্যা দেখা দেয়। চুল আঁচড়ানোর সময় চিরুনি তো বটেই খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশ।

দেখতে খারাপ লাগার পাশাপাশি চুলের স্বাস্থ্যও নষ্ট হয়। খুশকির সমস্যায় বাজারের প্রচলিত শ্যাম্পু না কিনে কয়েকটি ঘরোয়া উপাদানে খুশকি সমস্যা দূর করার চেষ্টা করুন।

* লেবুর সাইট্রিক অ্যাসিড মাথার ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে। মাথার অতিরিক্ত তেল বার করে দিতেও এটি খুবই কার্যকর। মাথায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে বেশিক্ষণ রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

* প্রতি রাতে আপনার পছন্দমতো তেল ও ক্যাস্টর অয়েল গরম করে মিশিয়ে নিন।

* চুল ও মাথার ত্বকে ভালো করে ম্যাসেজ করুন। পরের দিন সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে তিন দিন এভাবে তেল দিলে খুশকি কমবে।

* শুষ্ক আবহাওয়ায় তেল মাথায় আর্দ্রতা জোগায়। চুলের গোড়ায় পুষ্টির জোগান দেয়।
নারিকেল তেল একটু গরম করে তাতেই যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস। গোসলের আধ ঘণ্টা আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে ভালো করে মালিশ করুন। ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

* একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও লেবুর রস। এগুলো মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভালো করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন। এরপর একটি কাপে অল্প অ্যালোভেরার রস নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা করে মাথার ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর আবার ভালো করে ধুয়ে নিন শ্যাম্পু দিয়ে।

* খুশকি দূর করতে টক দইয়ের ব্যবহার করতে পারেন আপনি। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছুদিন এই পদ্ধতি মেনে চললে দূর হয়ে যাবে খুশকি।

* আপনি চাইলে শ্যাম্পু করার পর এক চামচ ভিনিগার নিয়ে পানিতে ভালো করে মিশিয়ে তারপর ধুয়ে ফেলুন। তাতে খুশকি দূর হয়ে যাবে। মনে রাখবেন, ভিনিগার এক চামচের বেশি যেন না পড়ে পানিতে।

* লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ পানিতে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর