1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ড. ইউনূসের শ্রম আইনে ৫ মামলা বাতিলের রায় বহাল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

শ্রম আইনে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা পাঁচ মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও ড. ইউনূসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

পরে মোস্তাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে করা পাঁচটি মামলা গত অক্টোবরে হাই কোর্ট বাতিল করে দিয়েছিলেন।

এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি) আবেদন করেন। আদালত শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে হাই কোর্টের রায় বহাল থাকল।
২০১৯ সালের ৩ জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের সদ্য চাকরিচ্যুত সাবেক তিন কর্মচারী।

তারা হলেন, আব্দুস সালাম, শাহ আলম, এমরানুল হক।

একইবছর হোসাইন আহমেদ ও আব্দুর গফুরও মামলা করেন। এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে হাই কোর্টে আবেদন করেছিলেন। তখন হাই কোর্ট মামলা বাতিলে রুল জারি করেছিলেন।

পৃথক আবেদনের শুনানি নিয়ে গত ২৪ অক্টোবর পৃথক রায় দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ। গত ২১ নভেম্বর রায়ে পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে হাই কোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর