1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক বাজানো নিষিদ্ধ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ এর আশেপাশের এলাকায় সন্ধ্যা ৬টার পর থেকে স্পিকার মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে ইস্যুকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে শনিবার রাত সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণের দাবিতে ও শব্দ দূষণের কারণে রোকেয়া হল, শামসুন নাহার হলের ছাত্রীদের ভোগান্তির প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় দুই হলের ছাত্রীরা। এসময় তারা সাউন্ড স্পিকার ব্যবহার করে উচ্চস্বরে গান বাজনা বাজাতে থাকে।

প্রায় ঘণ্টাখানেক এমন গান বাজনা চলার পর প্রক্টর দপ্তর থেকে টিএসসিসহ এর আশেপাশের এলাকায় সন্ধ্যা ৬টার পরে স্পিকার মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর