1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাবেক বিমানমন্ত্রীসহ চারজন রিমান্ডে

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানসহ চারজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্যরা হলেন— সাবেক সংসদ সদস্য সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

রোববার (৮ ডিসেম্বর) সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ৫ দিনের করে পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, আসামিদের সরাসরি ইন্ধনে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনসহ আরও কারা কারা হত্যাকাণ্ডে জড়িত তা জানতে রিমান্ডের প্রয়োজন।

তবে আসামি পক্ষের আইনজীবী জানান আসামিদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর