1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেককে। বাজারের বিভন্ন দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল। আবার যেসব দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেসব দোকানে বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত। এমন অবস্থায় সয়াবিন তেলের চলমান সংকট আসন্ন রমজান মাসে বাজার অস্থির করে তুলতে পারে। সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

রবিবার (৮ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। চাহিদা অনুযায়ী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না। ১০০ লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে মিল থেকে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ লিটার।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন বাজারে সয়াবিন তেল নেই। বাজার থেকে হঠাৎ করেই সয়াবিন তেল উধাও হয়ে গেছে। দামও বেশি চাচ্ছে। কোনও কোনও ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। সামনে রমজান। রমজানকে সামনে রেখে এখনই অনুসন্ধান করে সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

ব্যবসায়ীরা জানান, আসলে বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। কোম্পানি থেকে সরবরাহ করছে না, তাই আমরাও পাচ্ছি না। বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। যাদের দোকানে দুই চার বোতল তেল আছে, তারা কিছুটা বেশি দাম নিচ্ছে। খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছে না। ক্রেতারও সয়াবিন কিনতে গিয়ে পাচ্ছে না। অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে।

জানা গেছে, বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম। সেই দামের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে না পারার কারণেই মূলত দেশে ভোজ্যতেল নিয়ে এমন ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সয়াবিনের দাম সমন্বয় না করা হলে সঠিক দাম পাওয়া যাবে না বলে উৎকণ্ঠায় আছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। তাই সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর