1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে উল্টে গেলো পেঁয়াজ-রসুন বোঝাই পিকআপ

প্রথম সিলেট প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

সিলেটে পেঁয়াজ ও রসুন বোঝাই পিকআপ ভ্যান উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ ও রসুন বোঝাই করা পিকআপটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সিলেট শহরে আসছিল। সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের পারাইচক এলাকায় আসা মাত্র চাকা ব্লাস্ট হয়ে উল্টে যায়। তবে এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান গাড়ির চালক শামীম আহমদ।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছেন। সড়কে ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ ও রসুন আবারও পিকআপে বোঝাই করা হয়েছে। সড়কে ফের যানচলাচল স্বাভাবিক হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর