1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার চোরাই পণ্য আটক

মুরাদ হাসান, জৈন্তাপুর
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

সিলেট সীমান্তে (৪৮ বিজিবি)’র অভিযানে ১ কোটি ৭১ হাজার ১৫০ টাকার বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার, বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাংলা বাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালা সাদেক এবং পাথর কোয়ারী কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রীম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি,বিয়ার, মোটরসাইকেল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর