1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন খিলাড়ি। সেই ছবিরই একটি দৃশ্যের শুটিং-এর সময় চোট পেয়েছেন তিনি।

জানা গেছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে অভিনেতা আশঙ্কামুক্ত রয়েছেন।

ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, অক্ষয় একটি কঠিন দৃশ্যের শুট করছিলেন, এমন সময় কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। ব্যথায় কাতড়াতে থাকেন অভিনেতা।

সঙ্গে সঙ্গে শুটিংসেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপর অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসক।

অক্ষয় দ্রুত শুটিংয়ে ফিরতে চাইছেন। কারণ ছবির শেষ পর্যায়ের শুটিংয়ের কিছু কাজ বাকি আছে। তাই অক্ষয় ছবিটি ফেলে রাখতে চাইছেন না।

‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিস ফাকরি। এছাড়াও দেখা যাবে ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে।

ইউরোপের বেশ কিছু জায়গায় এই ছবির শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজে ছিলেন অভিনয়শিল্পীরা। এর মধ্যে নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথ-সহ বিভিন্ন জায়গায় শুট হয়েছে। ছবির পরিচালক তরুণ মনসুখানি। ২০২৫-এর ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে বিগ বাজেটের এই ছবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর