1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাঁতারে রেকর্ড গড়লেন দুই বাংলাদেশি

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পদকের সম্ভাবনা কোনো সময়ই ছিল না। সাঁতারুদের নিজের টাইমিংয়ের উন্নতিই থাকত মূল লক্ষ্য। সেই দৃষ্টিকোণ থেকে হাঙেরির বুদাপেস্টে এবার বিশ্বচ্যাম্পিয়নশিপ বাংলাদেশের জন্য বেশ সুখকরই।

দুই দিন আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সামিউল ইসলাম রাফি প্রায় চার সেকেন্ড কমিয়েছিলেন টাইমিং। যা বিশেষ ঘটনাই বাংলাদেশের প্রেক্ষাপটে। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে কমিয়েছেন ১.৭ সেকেন্ড। এই ইভেন্টে তার ২৬.৭৯ সেকেন্ড টাইমিং ছিল জাতীয় রেকর্ড। কয়েক দিন আগে জাতীয় চ্যাম্পিয়নশীপে রাফি এটা করেছিলেন। আজ হাঙেরির বুদাপেস্টে করেছেন ২৫.০৯ সেকেন্ড।

রাফির মতো আজ জাতীয় রেকর্ড অতিক্রম করেছেন আরেক সাঁতারু জুথি আক্তার। ৫০ মিটার নারী ব্যাকস্ট্রোক ইভেন্টে এবার জাতীয় সাঁতারে ৩২.৭৪ টাইমিংয়ে রেকর্ড করেছিলেন। আজ বুদাপেস্টে যুথির টাইমিং ছিল ৩১.৯৪ সেকেন্ড।

দুই জনই এই বিশ্বচ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টে নিজেদের ব্যক্তিগত ও জাতীয় রেকর্ডের চেয়ে সময় কমিয়েছেন। এটা সুখবর হলেও বিশ্ব মানদন্ডে অবশ্য অনেক পিছিয়ে বাংলাদেশ। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮ জনের মধ্যে যুথির অবস্থান ৫০ তম আর রাফি ৫৫ জনের মধ্যে ৪৮ তম।

এর মধ্যে খানিকটা আশার আলো রাফির ইভেন্টে দক্ষিণ এশিয়ান প্রতিযোগি ভারতীয় সাঁতারু মাত্র দুই ধাপ এগিয়ে ৪৬ আর যুথির ইভেন্টে শ্রীলঙ্কান সাঁতারু এক ধাপ উপরে ৪৯ তম। দীর্ঘমেয়াদী অনুশীলন ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই দুই জনের এই দুই ইভেন্টে সাফে স্বর্ণ-রৌপ্য পদক অর্জন সম্ভব। যদিও বিশ্ব ক্রীড়াঙ্গনের মানদন্ডে সাফের পদক তেমন কোনো পর্যায়ে পড়ে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর