1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে সেটা তিন গ্রামের মধ্যে ছড়িয়ে পরে এবং সংঘর্ষে অন্তত ২০ জনের হতাহতের খবর পাওয়া যায়।

শনিবার সন্ধ্যা ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, কোম্পানীগঞ্জ ও বর্ণি এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত ২০ জন আহতে হয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান রাসেল।

এসময় দোকান ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম আসলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বর্ণি গ্রামের এক ব্যক্তির সাথে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরের থানা বাজার নামক স্থানে একই ঘটনাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ গ্রাম ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও সংষর্ঘে অন্তত ২০ জন আহত হয়। পরে বর্ণি গ্রামের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ গাড়ি ভর্তি করে উপজেলার হাবির দোকান নামক স্থানে অবস্থান নেয়। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর