1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কোম্পানীগঞ্জে হাওরে মিলল যুবকের মরদেহ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জে আতাই মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়ার মৃত বশির মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থলে আছি। ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর