1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জব্দসহ জরিমানা আদায়

মুরাদ হাসান, জৈন্তাপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালু জব্দ সহ জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ৩০ মিনিটে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন পরবর্তী ট্রাকে লোডিং দৃষ্টিগোচর হলে দুই ট্রাক বালু জব্দ করা হয়। পরে ট্রাকের ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া গেলে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত শ্রীপুর বিওপির বিজিবি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযানে অংশগ্রহন করেন।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, বালু পরিবহনের ঘটনায় দুই ট্রাক বালু জব্দ সহ সড়ক পরিবহন আইনে (২০১৮) এ মামলা দায়ের করা হয়েছে। তিনি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর