1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দ্বিতীয় সন্তানের মা হলেন: কোয়েল

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের মা হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সে খবর জানালেন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। নতুন অতিথি আগমনে খুশি নিশপাল সিং ও মল্লিক পরিবারের সদস্যরা।

একটি কার্ড শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছাবার্তায়। অভিনেতা-অভিনেত্রী থেকে কোয়েলের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন তাকে।

কোভিডের সময় জন্ম হয় অভিনেত্রীর প্রথম সন্তান কবীর। তাই পুত্রসন্তান জন্মের আগে নানা আপডেট ভাগ করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনও পোস্ট বা ছবি ভাগ করেননি অভিনেত্রী। বিষয়টি একেবারেই পারিবারিক রেখেছিলেন তারা।

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের জিৎ, ঋতুপর্ণা, শুভশ্রী, মিমি, ঐন্দ্রিলাসহ একঝাঁক তারকা। কোয়েলের অনেক ভক্ত কন্যা সন্তানের মুখ দেখতে ছেয়েছেন কেউবা নাম জানতে চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর