1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কারাগারে কেমন ছিলেন আল্লু অর্জুন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেপ্তার করা হয় ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। এরপর প্রথমে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও পরে সন্ধার দিকে জামিন পান তিনি। কিন্তু ততক্ষণে আল্লু চঞ্চলগুড়া জেলে।

শুক্রবার রাতটা জেলে কাটিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে অভিনেতা জানান, তিনি আইন মেনে চলা নাগরিক। আইনের প্রতি শ্রদ্ধাশীল।

তবে কথার সঙ্গে কাজেও মিল রেখেছেন আল্লু অর্জুন। জেলে কোনো বিশেষ ব্যবস্থার সুবিধা নেননি এ মেগাস্টার। থেকেছেন সাধারন কয়েদীর মতোই! এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, যে রাতে আল্লু অর্জুন জেলে ছিলেন, সেই রাতে তিনি নাকি কোনও বিশেষ ব্যবস্থা দাবি করেননি। আল্লু অর্জুন সেদিন রাতে খেয়েছিলেন সাধারণ ভাত আর সবজির ঝোল।

কোনোরকম বিশেষ কোনও ব্যবস্থাই তিনি দাবি করেননি। বিশেষ কোনও রুমের ব্যবস্থাও করে দিতে বলেননি তার থাকার জন্য। অভিনেতা একদম সাধারণ যে কোনও বন্দির মতোই জেলে রাত কাটিয়েছেন। কোনওরকম বিশেষ পরিষেবা তিনি নেননি। এমনকী অভিনেতাকে আটক করার সময় পুলিশি জিপ নয়, সাধারণ গাড়ি করে নিয়ে এসেছিলেন পুলিশকর্তারা।গাড়িতে করেই নিয়ে যাওয়া হয় অভিনেতাকে।

শনিবার (১৪ ডিসেম্বর) ছাড়া পান আল্লু অর্জুন। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন, নিহত সেই নারীর পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন। এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন নিহত সেই ভক্তের স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মামলা তুলে নিতে আমি প্রস্তুত। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’

গত ৫ ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২ দ্য রুল’ মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই সিনেমার প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে। সেই উপলক্ষে উপস্থিত হয়েছিলেন ছবির নাম ভূমিকায় অভিনয় করা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালঘাম ছুটে যায় হায়দরাবাদ পুলিশের। ভিড়ের চাপে পদপিষ্ট পরিস্থিতি তৈরি হয় সন্ধ্যা থিয়েটারে। দমবন্ধ হয়ে ৩৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। গুরুতর জখম হন সেই নারীর আট বছরের ছেলে। এই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর