1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবস। সিলেটে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষের ঢল নামে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট নগরের সবকটি সড়কে মানুষ ফুল, ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে দলে দলে আসতে থাকেন।

এদিন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক। পরে সিলেট সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে।

ফুলে ফুলে ভরে উঠে শহীদ স্মৃতিস্তম্ভ। এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর