1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

২০২৫- এ বলিউড কাঁপাবে যেসব সিনেমা

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

বলিউড প্রেমীদের জন্য সুখবর। একের পর এক চমক নিয়ে আসছে বছর ২০২৫-এ বক্স অফিস কাঁপাবে প্রায় হাফ ডজন ছবি। বড় বাজেটের এসব ছবিগুলোতে থাকছেন অজয় দেবগন, সানি দেওল, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউত, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে সহ আরও অনেকে।

জেনে নেওয়া যাক সেই ৫টি ছবির বিস্তারিত; যার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

‘হাউসফুল ফাইভ’

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম পর্ব আসছে ২০২৫ সালে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ‘হাউসফুল ৫’-এ থাকছে প্রতিবারের মতোই কমেডি। এই মাল্টি-স্টার সিনেমায় একসঙ্গে দেখা যাবে বলিউডের অনেক বড় তারকাকে। যার মধ্যে আছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মরিয়া, চিত্রাঙ্গদা সিং, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আরও অনেককেই।

‘জাট’

‘জাট’ হলো একটি অ্যাকশন ড্রামা সিনেমা, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, যিনি এই সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করছেন। সিনেমাটি প্রথমে ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তির পরিকল্পনা করা হলেও তা হয়নি। ফলে ছবিটি মুক্তি পাবে ১০ এপ্রিল ২০২৫-এ।

দেবা

‘দেবা’ হলো রোশন অ্যান্ড্রুজ পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, পূজা হেগড়ে এবং পাভেল গুলাটি। সিনেমাটি একজন প্রতিভাবান ও বিদ্রোহী পুলিশ অফিসারের গল্প নিয়ে তৈরি। সেই অফিসার একটি হাই-প্রোফাইল কেস তদন্ত করতে যেয়ে প্রতারণার শিকার হন। সিনেমাটি মুক্তি পাবে ৩১ জানুয়ারি ২০২৫-এ।

‘ইমার্জেন্সি টু’

‘ইমার্জেন্সি টু’ হলো কঙ্গনা রানাউত পরিচালিত এবং অভিনীত একটি ড্রামা সিনেমা। এতে তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। এই ছবিটি মুক্তি পেতে চলেছে ১৭ জানুয়ারি ২০২৫-এ।

‘আজাদ থ্রি’

অভিষেক কাপুর পরিচালিত ‘আজাদ’ একটি ঐতিহাসিক ড্রামা সিনেমা। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, ডায়ানা পেন্টি, আমান দেবগণ এবং রাশা থাদানি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র একটি ঘোড়া- আজাদ, যে তার মালিকের অনুগত। আমান এবং রাশা এই সিনেমার মাধ্যমে বলিউডে তাদের ডেবিউ করতে যাচ্ছেন। ছবিটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি ২০২৫-এ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর