1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ক্রীড়া সাংবাদিক মাহমুদ হক মারা গেলেন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ মাহমুদুল হক। দীর্ঘদিন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে ক্রীড়া বিভাগে কাজ করেছেন। সদা হাস্যোজ্জ্বল মাহমুদ সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাহমুদ দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। এতে কিডনি, হৃদরোগ আরো জটিল রোগে আক্রান্ত হন। গত কয়েক বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি ও অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। সোমবার রাতে ৫০ বছর উর্ধ্ব সাংবাদিক রাজধানী ঢাকার শনির আখড়ায় বাসায় মৃত্যুবরণ করেন হৃদরোগ জটিলতায়।

মাহমুদ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে আসতেন নিয়মিত। তার ব্যবহার ছিল অত্যন্ত অমায়িক। সকল সহকর্মীর সঙ্গে তার ছিল হৃদ্যতা। তার সব সময় পান চিবুনোর অভ্যাসের জন্য ঘনিষ্ঠজনরা ডাকতেন ‘পান মাহমুদ’ হিসেবে৷

পরিবার ও অফিস নিয়েই মুলত তার ব্যস্ততা ছিল। ক্রীড়াঙ্গনে মাঠে-ময়দানে উপস্থিতি কম থাকলেও সংগঠনের অনেক সদস্যদের সঙ্গে রাখতেন যোগাযোগ। গত কয়েক বছর অসুস্থতায় সেটারও ছেদ পড়েছে।

সোমবার ঢাকায় রাত ১১টায় জানাযা নামাজ শেষে তার মরদেহ নিজ জেলা শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ সেখানে আর একটি জানাজা শেষে কবরস্থ করা হবে। মাহমুদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর