1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবসটি জাঁকজমক ভাবে পালন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে নানাবিধ কর্মসূচি হাতে নেয়া হয়।

সকাল ৯টায় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাণী প্রচার ৯.৩০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ৯.৪০টায় বেলুন ও সাদা পায়রা উড্ডয়ন, কেক কাটা ও ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন, ৯.৪৫টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ৯.৫০টায় বৃক্ষরোপণ, ১০টায় আনন্দ শোভাযাত্রা, ১০.৩০টায় আলোচনা অনুষ্ঠান, ১.৩০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। র‌্যাালি শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবনের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. এম রাশেদ হাসনাতের সভাপতিত্বে এবং প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো: ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ প্রমুখ। প্রধান আলোচকের বক্তব্যে প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: ইকবাল হোসেন স্মৃতি রোমন্থন করে বলেন, ২০০৬ সালের ২ নভেম্বর তৎকালিন বিএনপি সরকারের কল্যাণে সিলেট অঞ্চলের কৃষি শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

বিশেষভাবে তৎকালিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের একক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি স্থাপনের ও সাফল্যের নেপথ্যের রূপকারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সিলেট অঞ্চলের মাটি, পানি ও আবহাওয়া উপযোগী কৃষিপণ্য উৎপাদন, কৃষি প্রযুক্তি বিষয়ক শিক্ষাদান, গবেষণা ও উদ্ভাবিত প্রযুক্তির মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে সিলেটের তথা জাতীয় উন্নয়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন, আমরা সীমিত সুযোগ সুবিধার মধ্য থেকেও উন্নতমানের গ্র্যাজুয়েট তৈরি করে চলেছি। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে একটি পরিবার ভাবতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমেই আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর