1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

পাকস্থলীতে ইয়াবা পাচারের চেষ্টা, যুবক গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৫৮৮পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৮ ডিসেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি বস্তুর সন্ধান মেলে। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৩৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এবিষয়ে জানান, পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়। এর আগে গত নভেম্বরে এই উপায়ে মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক কারবারি।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি জনাব সিহাব কায়সার খান জানান, মাদক কারবারিদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোনো অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর