1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবসে সিটি মডেল স্কুলে বিজয় র‌্যালী

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সিটি মডেল স্কুল একটি মনোজ্ঞ বিজয় র‌্যালী আয়োজন করে। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে র্যালীতে অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় স্কুল ক্যাম্পাস থেকে র‌্যালীটি শুরু হয়। স্কুলের জাতীয় পতাকা উত্তোলন শেষে, ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান ও দেশাত্মবোধক গান পরিবেশন করতে করতে নগরীর ৮নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশ নেন, যারা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেই সাথে সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন, সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো: শাহাদাত হোসেন, মুক্তাক্ষর আবৃত্তি সংগঠনের পরিচালক বিমল কর, চাইনিজ মার্শাল আর্ট একাডেমির সভাপতি মো: আনোয়ার হোসেন সহ আরো অনেকেই উক্ত র্যা লীতে অংশ নেন।

র‌্যালীতে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের সাথে সিটি মডেল স্কুল কালচারাল একাডেমি, সিটি ফাউন্ডেশন স্কাউট একাডেমি, সিটি মডেল স্কুল মার্শাল আর্ট একাডেমির শিক্ষার্থীরা ও পরিচালকরা অংশগ্রহণ করেন।

র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পার হয়ে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। এখানে পৌঁছানোর পর এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মার্শাল আর্ট প্রদর্শণী হয়।

সাংবাদিকদের নেওয়া সাক্ষাৎকারে সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক রাজন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সংগ্রামীদের স্মরণে আজকের এই র্যালী আমাদের মাঝে জাতির ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করবে। আমাদের প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের তাৎপর্য বুঝতে পারে এবং দেশের প্রতি নিজের দায়িত্ব পালন করতে পারে, সে জন্যই আমরা এই র্যালী আয়োজন করেছি।”

বিজয় দিবসের এই র্যালীটির মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রতি আরও বেশি সম্মান প্রদর্শন করবে বলে আয়োজক কমিটির অন্যতম সদস্য ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ এই আশা প্রকাশ করেছেন।

পরিশেষে, সিটি মডেল স্কুলের বিজয় দিবসের এই র‌্যালী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার অনুভূতি জাগিয়ে তোলে, যা দেশের আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান শিক্ষা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর