1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ভারতের কাছে বাংলাদেশের হার

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

চলমান অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছিল বাংলাদেশ। তবে এই রাউন্ডে বড় হার দিয়েই শুরু করেছে টাইগ্রেস যুবারা। অনূর্ধ্ব-১৯ ভারতীয় মেয়েদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ। বিপরীতে, এশিয়ান জায়ান্টরা মাত্র ১২.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়োমাস ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দুই দল। সুপার ফোরের প্রথম ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় নিকি প্রসাদের ভারত। আগে ব্যাটিং করা বাংলাদেশ উদ্বোধনী জুটি বাদে বলার মতো আর যুগলবন্দী পারফরম্যান্স উপহার দিতে পারেনি। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়া দল ৮০ রানের পুঁজি নিয়ে বড় হারই দেখল।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ রানে। ইভা ১৯ বলে ১৪ রানে ফেরেন আয়ুশি শুক্লার বলে। এক বোলারের হাতে ক্যাচ দিয়ে পরপরই ফিরেছেন আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া (১০)। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। শেষদিকে নবম জুটিতে ১৮ রান করে কিছুটা হলেও মানরক্ষা করেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম। নিশি ১০ রানে ফিরলেও, ৪ বলে ১১ রানে অপরাজিত ছিলেন হাবিবা। যুব টাইগ্রেসদের এই চার ব্যাটারই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

অন্যদিকে, ভারতের পক্ষে সর্বোচচ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া সোনম যাদব ২, শবনম শাকিল ও মিথিলা একটি করে উইকেট শিকার করেন।

৮১ রানের ছোট লক্ষ্য তাড়ায় ভারত ১০ ও ২২ রানে দুই উইকেট হারালেও, শেষ পর্যন্ত বাংলাদেশের আর কোনো উল্লাসের উপলক্ষ্য পায়নি। কয়েকদিন আগেই মাত্র ১৬ বছর বয়সে কোটি টাকায় আইপিএলে দল পাওয়া কমলিনি আজ রানের খাতাও খুলতে পারেননি। এ ছাড়া ১ রানে সানিকা সালকে-কে আউট করারই বাংলাদেশের জন্য সান্ত্বনাদায়ক ছিল। সেই স্বস্তি তৃতীয় জুটিতে কেড়ে নিয়েছেন গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদ। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ ও প্রসাদ ১৫ বলে ২২ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেছেন।

বিপরীতে বাংলাদেশের হয়ে ২টি উইকেটই নিয়েছেন আনিসা আক্তার সোবা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে সুমাইয়া আক্তারের দলকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর