1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহবায়ক সুনামগঞ্জের নয়ন

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির ইউকে শাখার আহবায়ক মনোনীত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রভাষক ও গবেষক মো.মাহবুুবুর রউফ নয়ন।

শুক্রবার(২০ ডিসেম্বর) ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ সাক্ষরিতএক পত্রে ২৬ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় ও নয়নকে এই পদে মনোনিত করা হয়।

জানা যায়, ইতিপূর্বে নয়ন ‘ইটাব’ সংগঠন এর পক্ষে বাংলাদেশ এর প্রতিনিধি হয়ে আইএটিইএফএল আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন। নয়ন সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ও রত্নগর্ভা মা জাহানারা রউফ এর পুত্র।তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে।

উচ্ছ্বাস প্রকাশ করে নয়ন বলেন, ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সংগঠনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। তিনি আরো বলেন, শাবিপ্রবি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরেই “ইটাব” সংগঠনের সাথে কাজ করেছি। বর্তমানে আমি উচচ শিক্ষার্থে ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার ইউকে থেকে এম এ এডুকেশন রিসার্চার হিসেবে অধ্যয়নরত আছি এবং ইউকেতে এসেও ইটাবের পক্ষে কাজ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর