1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে অসাবধানতার কারণে নিচে পড়ে গিয়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আলি আহমেদ। তিনি উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যক্তির বাড়ীতে গাছ কাটার কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচণ্ড পেটেব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাঁ চোখের উপরে মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। উক্ত ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর