1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদাকান্দা দক্ষিণ সড়কের হাটি গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী বাবুল মিয়া (৫০) কে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উপজেলার ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহ উদ্দিন আহমদ সোমবার (২৩ডিসেম্বর) দুপুরে এই দণ্ড দেন।
ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হলিদা*কান্দা দক্ষিণ গ্রামের বাসিন্দা বাবুল মিয়া এ উপজেলার চিহ্নিত মাদকব্যবসায়ী। মাদক বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা  হয়। এই মামলায় ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের
বিচারক মাদকব্যবসায়ী বাবুল মিয়ার উপস্থিতিতে সোমবার দুপুরে এই আদেশ দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় ১২টি মামলা রয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক  বলেন, উপজেলার হলিদাকান্দা দক্ষিণ গ্রামের চিহ্নিত মাদকব্যবসায়ী বাবুল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় সোমবার দুপুরে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাকে ওইদিনই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর