1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন: সংগ্রাম পরিষদ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর কালিবাড়ী পয়েন্টে লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট এর নেতা আবুল খায়ের এর সভাপতিত্বে ও সংগ্রাম পরিষদ নেতা মনজুর আহমদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর, সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি বিলাল আহমদ,৩৭ খাওয়ার্ড সভাপতি মোহসিন আহমদ, ফখরুল ইসলাম, নুরুল ইসলাম,৯নং ওয়ার্ড এর শহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তার ব্যাটারি রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট প্রদান এবং চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রতিটি সড়ক/মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মাণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর