1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশি আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতীয় চিনির গুদামে অবৈধভাবে চিনি আনতে গেলে তাদের আটক করা হয়।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, রবিবার রাতে তামাবিল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ১৩ শ্রমিক। পরে বিসিএফ তাদের ধরে নিয়ে গেলে বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করে। কিন্তু বিএসএফ সদস্যরা ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লাখ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এত টাকা দিতে রাজি না হলে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদের ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের কাছ থেকে আটক বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), রুবেল (২২), মোবারক (২০), রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন।

এ ব্যাপারে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আমরা সোর্স থেকে শুনেছি। এ বিষয়ে বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর