1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রাণী সম্পদের উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিকৃবি ভিসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেছেন প্রাণী সম্পদের উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভেটেরিনারিয়ানদের পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “Bridging innovation and Veterinary Care” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম এসব কথা বলেন।

ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম এবং ইন্টার্নশীপ সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন।

এফএনএফ ফার্মাসিউটিক্যালসের এজিএম ড. মোছাঃ কোহিনুর পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো: খালেক মাহমুদ শাকিল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: আইনুল হক।

কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে এফএনএফ ফার্মাসিউটিক্যালস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এপর্যন্ত তারা ১০ জন পিএইচডি এবং ১৫ জন এমএস ছাত্রের শিক্ষা ও গবেষণায় আর্থিক অনুদান প্রদান করেছে। এসময় তারা আরও বলেন, প্রাণী চিকিৎসা পেশায় যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে এফএনএফ ফার্মাসিউটিক্যালস।

বক্তারা আরও বলেন, দেশের প্রাণী সম্পদের ভ্যাক্সিনের মোট চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করা হয়। অথচ সঠিক ব্যবস্থাপনা ও আর্থিক সহযোগীতা পেলে এর পরিমাণ ৮০ ভাগে উন্নীত করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি বলেন, সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগীতা পেলে সিকৃবিতে আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করে স্থানীয়ভাবেই ভ্যাক্সিন উৎপাদন করা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর