1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

মুরাদ হাসান প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বালক বালিকা পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উপজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপজেলার ফেরীঘাট ক্যাপ্টেন খ্যাত ফুটবল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

ফাইনাল ম্যাচে বালিকা পর্যায়ে চিকনাগুল শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। দিনের অপর ম্যাচে বালক দলের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চলতি বছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

এ সময় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মস্তাক আহমেদ, স্থানীয় ইউ/পি সদস্য শওকত আলি। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক আহমেদ, তাজুল ইসলাম, শহীদ মিয়া, মঞ্জুর আহমেদ, জসিম উদ্দিন, বিজেন চন্দ্র দেব, মো জাকারিয়া, ফখরুল আলম, মো আলমগীর, সুমন চন্দ্র দেব, শাহাজাহান বাবুল, মো বুরহান উদ্দিন, আব্দুর রশির, মো নূর উদ্দিন, এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিধান রায়, শিক্ষক মোহাম্মদ জালাল উদ্দীন, মো আলমগীর হোসেন সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা,ফুটবল কলাকৌশলী বৃন্দ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর