1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

অভ্যুত্থানকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধার দিকে নগরের কাষ্টঘর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার বিজিত চৌধুরী নগরের কাষ্টঘর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। সেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তার দলের বেশিরভাগ নেতা-কর্মীও আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় বিজিত চৌধুরীও আত্মগোপনে ছিলেন।

আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেট কোতয়ালীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর