1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কনস্টেবলের অস্ত্র নিয়ে গুলি করেন দস্তগীর: পিবিআই

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর গুলি করার কথা স্বীকার করেছেন।

সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তিনি জানিয়েছেন, ছাত্র আন্দোলন চলাকালে তিনি এক কনস্টেবলের কাছ থেকে অস্ত্র নিয়ে ৪৫ ডিগ্রি কোণে গুলি ছোড়েন। তবে কাউকে হত্যার উদ্দেশে গুলি ছোড়েননি।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর বন্দরবাজারে এটিএম তুরাব পুলিশের গুলিতে প্রাণ হারান। গত ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর। সেই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাদেক কাউসার দস্তগীরের নাম রয়েছে। এই দু’জন, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ ১৮ জনের নাম উল্লেখ এবং ২০০ থেকে ২৫০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় ১৭ নভেম্বর কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে ও ১৮ ডিসেম্বর শেরপুর থেকে সাদেক কাউসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন জানান, রিমান্ডে ঘটনার দিনের ধারণ করা ভিডিও ফুটেজ সাদেক কাউসার দস্তগীরকে দেখানো হয়। এর পর তিনি গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছুড়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর