1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে কিশোর নিহত

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরের ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী মো. মারুফ মিয়া (১৬) নামের বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে সিলেটের জৈন্তাপুরের সীমান্ত পিলার ১২৮২/৭-এস ৬০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

বিজিবি জানায়, দুপুর পৌনে ১টার দিকে দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফসহ আরও কয়েক বাংলাদেশি খাসিয়াদের সুপারিবাগান প্রবেশ করে। এসময় তাদের মধ‍্যে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে ১ রাউন্ড গুলি করে। পরবর্তীতে অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে ও তার পরিবারের লোকজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বিকেল ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি আরও জানায়, গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কিলোমিটার দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন। বিজিবি মিনাটিলা বিওপি কর্তৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি ও ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে আলোচনা করেন ও অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যাবস্থা গ্রহণের জন্য বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর