1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের ২ দফা জানাজা শেষে ভবাইর বাড়ি কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ আছর মংলিপার জামে মসজিদ প্রাঙ্গনে ১ম জানাজা ও বাদ মাগরিব আটকিয়ারি ভবাইর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের জানাজায় সর্বস্তরের লোকজন অংশ নেন।
তিনি বেশ কয়েকদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন।
সংসার জীবনে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও সালিশি ব্যাক্তিত্ব। জনগনের ভোটে ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের করে গেছেন জনসেবা। তার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর