1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জামিন পেয়ে গ্রেফতার ভয়ে দৌড়ে পালালেন ইউপি চেয়ারম্যানসহ পাঁচজন

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত
মৌলভীবাজার কারাগার থেকে জামিনে মুক্তির পর কারা ফটকে ফের গ্রেফতারের ভয়ে দেয়াল টপকে পালালেন কনকপুর ইউনিয়ন চেয়ারম্যানসহ ৫জন।
কারাগারের মৃল ফটকের সম্মুখে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপস্থিতি খবর পেয়ে ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনসহ জামিন পাওয়া ৫জন এই কান্ড ঘটিয়েছেন। বিষয়টি এখন মৌলভীবাজারে টক অব দ্যা টাউন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার গোমড়া এলাকার জেলা কারাগারে এঘটনাটি ঘটে। জানা যায়, গত ৩০ অক্টোবর মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেফতার করে র‍‍্যাব-৯।
শুক্রবার ১ মাস ২৭ দিন কারাভোগ করার পর জামিনে মুক্তি পান রুবেল ও অন্যরা। এসময় মোট ১১জন মুক্তি পেলেও এর মধ্যে ৫ জন মেইন গেইট দিয়ে বের না হয়ে জেল সুপারের বাসার গেইট টপকে পালিয়েরযান বলে জানাগেছে। জেল থেকে মুক্তির পর কারাগার থেকে বের হয়ে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুনরায় গ্রেফতার এড়াতে পাশের দেয়াল টপকিয়ে পালিয়ে যান তারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানাগেছে, তার বিরুদ্ধে শ্রীমঙ্গল, কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো: মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ নিয়ম অনুযায়ী কারাগার থেকে জামিনে মুক্তির এমন ঘটনা ঘটে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর