1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

‘কনসার্টে নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার পঠিত

রাত পোহালেই দামামা বাজবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। টুর্নামেন্ট শুরুর আগে তাই দলগুলো শেষ প্রস্তুতি সাড়ছে। অধিনায়কের নামসহ অন্য পর্বগুলোও। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

তবে ১১তম আসর শুরুর আগে আলোচনা-সমালোচনা শুরু হয় বিপিএলের কনসার্ট নিয়ে। এবারের টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে কোটি কোটি টাকায় খরচ করে বিপিএলের তিন ভেন্যুতে কনসার্ট করায় বিসিবির আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে যখন শুধু ঢাকার মিউজিক ফেস্টে গান গাওয়ার জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা দেওয়া হয় পাকিস্তানের কিংবদন্তি শিল্পী রাহাত ফতেহ আলী খানকে। সঙ্গে অন্য দুই ভেন্যুর মিউজিক ফেস্টে বাকি সংগীতশিল্পীদের পারিশ্রমিক তো আছেই।

অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই এ নিয়ে ঝড় বয়ে যায়। টুর্নামেন্ট শুরুর এক দিন আগেও তাই কনসার্ট নিয়ে আলোচনা-সমালোচনা বন্ধ হয়নি। বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কাছেই যেমন এ নিয়ে প্রশ্ন করা হয়।

উত্তরে তামিম জানিয়েছেন, কনসার্টে ব্যয় না করে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে বিসিবিকে। অন্য রকম বিপিএল আয়োজন করার কথা জানিয়েছিল বিসিবি। তাই ক্রিকেটে বিনিয়োগ করার কথা জানিয়ে মিরপুরের সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘এবারের বিপিএলে কনসার্ট করা অন্য কিছু তো দেখিনি। যদি অন্য রকম বিপিএল করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।

টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর