1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে হারিছ চৌধুরীর দেহাবশেষ, বিকেলে পুনরায় দাফন

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

মৃত্যুর তিন বছর পর বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফনের জন্য সিলেটে নিয়ে আসা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সিলেটে নিয়ে আসা হয় এসব দেহাবশেষ।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে তার দেহাবশেষ সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে রয়েছে। সেখানে দোয়া মাহফিল চলছে। এরপর তার নিজ বাড়ি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ পুনর্দাফন করা হবে।

এদিকে হারিছ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্দাফন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। রোববার আসরের নামাজের পর ‘গার্ড অব অনার’ দিয়ে মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর