1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় জান্নাতুল পিয়া

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জুয়ার অ্যাপের প্রচারণায় তারকাদের অংশ নেয়া কিংবা সংশ্লিষ্টতা নতুন কিছু নয়। এর আগে অনেক তারকাই এ কারণে শিরোনামে উঠে এসেছেন। কেউ কেউ আবার জুয়ার অ্যাপের স্পন্সরের মাধ্যমেও যুক্ত থেকেছেন। এবার এ তালিকায় দেখা মিলল আইনজীবী এবং মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে।

শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএএল। এই বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে অভিনেত্রী পিয়াকে। শোবিজের বাইরে তিনি একজন আইনজীবী। তার মতো সচেতন মানুষ কীভাবে জুয়ার অ্যাপ স্পন্সর হলেন―তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ অভিনেত্রী বর্তমানে বিপিএল উপলক্ষে একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। সেখানে ম্যাচ-পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে তাকে। আর অনুষ্ঠান সঞ্চালনার সময় জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি-শার্ট পরিহিত তিনি। তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, অ্যাপটির শুভেচ্ছাদূত নন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) দেশের একটি সংবাদমাধ্যম থেকে মডেল পিয়ার কাছে জানতে চাওয়া হয়, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার ব্যাপারে আগে থেকে জানতেন কিনা? যদি না জেনে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর জেনেছেন। এখন তার ভাষ্য কী? তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি।

এছাড়াও এ মডেলের কাছে জানতে চাওয়া হয়েছিল, শোবিজের বাইরে একজন আইনজীবী তিনি। দেশের প্রচলিত আইন সম্পর্কে জানা আছে তার। আর এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেয়ার ব্যাপারে বক্তব্য কী? তবে এ ব্যাপারেও সরাসরি কথা বলেননি। তিনি বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে সবসময় পছন্দ করি। শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।

এদিকে জানা গেছে, মডেল পিয়া যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সেটি দেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। যা প্রায় এক দশক আগে চালু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর