1. admin@dailyprothomsylhet.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ৩ শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শান্তিগঞ্জে বিএনপি নেতা সাজল আহমদের দাফন সম্পন্ন, পরিবারে শোকের মাতম সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও পরিবহন শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ধর্মঘট আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারে পাশের মাঠে ফুটবল খেলছিল একদল শিশু-কিশোর। খেলা চলাকালীন ফুটবল সড়কে চলে গেলে সেটি আনতে যায় আবির আহমদ (১৪) নামের এক কিশোর। এ সময় রাস্তায় যাত্রীবাহী চলন্ত বাসের নিচে পড়ে চাপা গুরুতর আহত হয় আবির। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপর বিক্ষুব্ধ স্থানীয়রা উক্ত বাসটিসহ অন্তত ৬-৭টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সিলেট-জকিগঞ্জ সড়কে কোনো বাস চলাচল করেনি। আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলেছি আমাদের বাসের চালক অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে যারা বাস ভাঙচুর করেছেন আমরা তাদের বিচার চাই। আমরা গতকাল রাতে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমরা নিরাপত্তাহীনতায় আছি। রাতের মধ্যে প্রশাসন যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে আমাদের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সিলেট-জকিগঞ্জ সড়কে ধর্মঘট চলবে। যদি তাতেও কোনো সুরাহা না হয় তবে বুধবার পুরো জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হবে।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, গতকাল বাস ভাঙচুরের বিষয়ে শ্রমিকরা একটি অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ব্যাপারটি তদন্তাধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর