1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, শহর রক্ষা বঁাধ নির্মাণ ছাড়া বন্যা থেকে সিলেট শহরকে রক্ষা করা সম্ভব নয়।

এজন্য অন্তত ১০ হাজার কোটি টাকার প্রকল্প দরকার। একইসাথে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স আইডিয়া কর্তৃক বাস্তবায়িত বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে প্রতিবছর বন্যা হয় এটি যেন অনেকটা নিয়ম হয়েই দঁাড়িয়েছে। এজন্য আমাদেরকে প্রতিবছরই বন্যার প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

বিশেষ করে অল্প বৃষ্টিতেই সুরমার পানি বৃদ্ধি পেয়ে শহরে বন্যার সৃষ্টি করে। তাই স্লুইস গেইট ও বঁাধ নির্মাণ অত্যাবশ্যক হয়ে দঁাড়িয়েছে। তিনি বলেন, মিঠামইন কোন সড়ক নয় এটি একটি দৃষ্টিনন্দন বঁাধ। যে বঁাধ আজ সিলেটবাসীর গলার কাঠা। এ বঁাধের কারনেই সিলেটে ভয়ানক বন্যার সৃষ্টি হয়।

এছাড়া যেকোন দুর্যোগ প্রশমনে সকলে মিলে কাজ করারও আহ্বান জানান তিনি। ইউএসএআইডির অর্থায়নে সেভ দ্যা চিলড্রেনের সার্বিক সহযোগিতায় আইডিয়ার বাস্তবায়নে উক্ত প্রকল্পটি সিসিকের ১০,২৩ ও ৩৯নং ওয়ার্ডে দুর্যোগ, ঝুকি হ্রাস প্রশমন এবং দুর্যোগ বিষয়ে স্থানীয় সংস্থাগুলোর নেতৃত্ব বৃদ্ধি ও ঝুকি হ্রাসে কাজ করবে। আইডিয়ার প্রজেক্ট অফিসার রুবা খানমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্টানে প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সচিব আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিলেটের ডিআরআরও আব্দুল কুদ্দুছ বুলবুল, ফায়ার সার্ভিসের স্টশন অফিসার বেলাল আহমদ,সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি মিজানুর রহমান ও আইডিয়ার পরিচালক নাজিম আহমদ।

অনুষ্টানে সিসিডিএমসির সদস্য, ওয়ার্ড ডিএমসির সদস্য ও সমমনা দুর্যোগ বিষয়ে কাজ করা প্রতিষ্টানের প্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর