1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে চোরাই পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার  (৩১ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সোমবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বাংলাবাজার, ডিবিরহাওর, কালাইরাগ, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ চিনি, মহিষ, কমলা, কম্বল, বাসমতি চাল, চকলেট, ফুচকা, সাবান ও চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করে বিজিবি।

জব্দকৃত চোরাই মালামালের মূল্য ৮৪ লক্ষ ৮৭ হাজার ৮০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- সীমান্ত সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর