1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দ শিক্ষার্থীরা

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

কনকনে শীত, তাতে কি।নতুন বই পেতে বুধবার (পহেলা জানুয়ারি) সকাল স্কুলে হাজির কোমলমতি শিক্ষার্থীরা বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর কাছে। নতুন বছরের গন্ধ মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে রঙিন মলাটের মধ্যে যেন আবারও বন্দি শিক্ষার্থীদের নতুন বছরের স্বপ্ন।

অজানা কবিতা গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের সান্নিধ্য করার অদম্য ইচ্ছা উচ্ছ্বসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা হাসি আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বই গুলো স্কুল ছাড়ে শিক্ষার্থীরা।

বই বিতরণ উৎসবে সকাল ১১টায় উপজেলার সাফিজ উদ্দিন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা পান্না সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিদ্যালয়ের দাতা সদস্য মো. ওয়ালীউল্লাহ সরকার। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমির হোসেন, শিক্ষিকা সবিতা রানী সরকার, শিউলি আক্তার, হাসিনা বেগম, জান্নাতুল ফেরদৌস, শিক্ষার্থীর অভিভাবক সালমা আক্তার, শামীমা আক্তার, জারনিজ বেগম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর